নজির আহমদ
ইচ্ছে হল হাত নিয়ে কিছু লিখি। হাত নিয়ে লেখার যে ইচ্ছে এর ভ্রণ সৃষ্টি হয়েছিল অনেক-অনেক বছর আগে। এত বছর ধরে ভ্রণটা জঠরে বড় হচ্ছিল। ইচ্ছেটা পরিপক্কতা লাভ করে আজই ভূমিষ্ঠ হল। আজ আর না লিখে থাকতে পারছি না, লিখতে বাধ্য হচ্ছি।
সহৃদয় পাঠকদের অনেকেই ভাবতে পারেন- হাত নিয়ে লেখার মত কী আছে। হাত তো হাতই। এটি মানব দেহের একটি প্রয়োজনীয় অঙ্গ। হাতের যে কতো কাজ তা লিখে শেষ করা যাবে না। দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মত এসব উপযোগিতা হচ্ছে হাতের জৈবিক দিক। হাতের উপকারিতা বা অপকারিতা সম্পর্কে রচনা লেখার কোন ইচ্ছে আমার নেই। লেখার ইচ্ছে হচ্ছে হাতের নান্দনিক দিক নিয়ে।