সীতাকুণ্ডে অত্যন- সুন্দর এবং সুশৃংঙ্খল পরিবেশে উপজেলা পর্যায়ে গ্রীষ্মকালীন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বিগত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর সীতাকুণ্ড সরকারী আর্দশ উচ্চ বিদ্যালয় এবং শেখের হাট উচ্চ বিদ্যালয় এর মধ্যে অনুষ্ঠিত ফুটবল খেলার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি সীতাকুণ্ড উপজেলা কর্তৃক আয়োজিত এই গ্রীষ্মকালীন প্রতিযোগীতা সম্পন্ন হয়। সীতাকুণ্ড পৌরসদর সরকারী আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১-০ গোলে সীতাকুণ্ড সরকারী হাই স্কুলকে হারিয়ে শেখের হাট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।

প্রতিযোগীতার অন্যান্য বিষয়ে যথাক্রমে হ্যান্ডবল(ছাত্র) কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান,সীতাকুণ্ড সরকারী আর্দশ উচ্চ বিদ্যালয় রানার্স-আপ, হ্যান্ডবল (ছাত্রী) তে কুমিরা আবাসিক বালিকা স্কুল ও কলেজ চ্যাম্পিয়ান, লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স -আপ, কাবাডি (ছাত্র)তে কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান, বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় রানার্স-আপ, কাবাডি (ছাত্রী)তে কুমিরা বালিকা আবাসিক স্কুল ও কলেজ চ্যাম্পিয়ান, লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স-আপ এবং ফুট বল (ছাত্রী)তে কুমিরা বালিকা আবাসিক স্কুল ও কলেজ চ্যাম্পিয়ান এবং লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স-আপ হয়েছে। এছাড়াও মধ্যম সিনিয়ার গ্রুপে সাঁতারের বিভিন্ন বিষয়ে হাসান আল মাহমুদ,মোস-ফা, আরিফ, জাহেদুল, আকবর, আশরাফ, ইব্রাহীম, সাহেদা,ফরিদা, জোসনা চ্যাম্পিয়ান হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কীত স'ায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ.বি.এম আবুল কাসেম এম.পি প্রধান অতিথি হিসেবে ফুটবল খেলা উপভোগ করেন, এবং বিভিন্ন খেলাধুলার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল- বাকের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি'ত ছিলেন, যথাক্রমে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ আলমগীর হোসেন, সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নায়েক (অবঃ) সফিউল আলম, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ,উপজেলা ক্রীড়া সংস'ার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ.ম.ম. দিলশাদ।
অন্যান্যদের মধ্যে উপসি'ত ছিলেন বারৈয়ারঢালা ইউ.পি চেয়ারম্যান রেহান উদ্দিন, সৈয়দপুর ইউ.পি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, উপজেলা ক্রীড়া সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য ইকবাল হোসেন, পৌর কাউন্সিলর সফিউল আলম মুরাদ, জহুরুল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসার অধ্যক্ষ ও অন্যান্য নেতৃবৃন্দগণ।